1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

মিঠাপুকুরে সাবেক সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট নগদ অর্থ ও স্বর্ণালংকার

এমদাদুল, রংপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক সাবেক সেনাসদস্যের বাড়িতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। এ সময় নগদ অর্থ, স্বর্ণালংকারসহ একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় মুখোশধারী ডাকাত দল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে উপজেলার রাণীপুকুর নাসিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের বরাতে জানা যায়, রাতে ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র ও মুখোশধারী ডাকাত দল সাবেক সেনাসদস্য নুরুজ্জামানের বাড়িতে হানা দেয়। তারা প্রথমে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং এরপর পুরো বাড়িতে প্রায় দেড় ঘণ্টা ধরে তল্লাশি চালায়।

ডাকাতরা এ সময় আলমারিতে থাকা বিপুল পরিমাণ নগদ টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। চলে যাওয়ার সময় তারা বাড়ির একটি মোটরসাইকেলও সঙ্গে নিয়ে যায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে ডাকাতদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!