1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের বাজার নজরদারিতে এআই ব্যবহার করবে সরকার: শিল্প ও বাণিজ্যমন্ত্রী রাজধানীতে অনলাইনভিত্তিক সিসা বিক্রির চক্রের তিন সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬৬ কেজি মাদক ফেসবুকে এল ‘ভেরিফিকেশন সেলফি’ ফিচার, যেভাবে বাড়াবেন অ্যাকাউন্টের নিরাপত্তা মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের ‘ঈথা’, নাম পরিবর্তনের দাবি উৎসবমুখর পরিবেশে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বাংলাদেশ-চীন সম্পর্কের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত ইরানে রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশের স্পিকার, খামেনিকে শেষ শ্রদ্ধা ঐক্য ধরে রেখে গণতন্ত্র শক্তিশালী করার আহ্বান রিজভীর দেশে ২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১০৭ সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকার আহ্বান মির্জা ফখরুলের

সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকার আহ্বান মির্জা ফখরুলের

এমদাদুল, রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকতার মূল দায়িত্ব হলো সত্যকে নির্ভয়ে তুলে ধরা এবং জনস্বার্থে জবাবদিহিতা নিশ্চিত করা।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “সাংবাদিকদের কাজ হলো সাদাকে সাদা এবং কালোকে কালো বলা। রাজনীতিবিদদের ভুলত্রুটি খতিয়ে দেখে সঠিক পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম দায়িত্ব। মনে রাখতে হবে, যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত বেশি সুদৃঢ়।”

তিনি বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতেই পারে। সেই ভুল তুলে ধরা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের সামনে সত্য তুলে ধরার দায়িত্ব গণমাধ্যমের। তবে অনেক সময় সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হামলা ও হয়রানির শিকার হতে হয়, যা অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না। দক্ষ, সৎ ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি নতুন উপজেলা পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের সাফল্য যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানের শেষে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তারা গণমানুষের আস্থা আরও সুদৃঢ় করবেন এবং প্রেসক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার তানভীর হাসান তানুসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page