1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. dsdc.mostafiz@gmail.com : mostafiz rahman : mostafiz rahman
  6. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  7. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কুমিল্লা সফরে জনসমাগম

কালাম, চাঁদপুর রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কুমিল্লা সফর করেছেন তারেক রহমান। শনিবার (১৬ মে) তার এ সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্ধারিত পয়েন্টে জড়ো হন। পথে পথে স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে স্বাগত জানান তারা। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সকাল পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু এলাকা অতিক্রম করে। এ সময় মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। পরে বেলা পৌনে ১২টার দিকে গাড়িবহর নিমসার এলাকায় পৌঁছে এবং দুপুর ১২টার পর পদুয়া বাজার বিশ্বরোড এলাকা অতিক্রম করে।

দুপুর ১টার দিকে কুমিল্লায় আয়োজিত পথসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। চাঁদপুর সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে আয়োজিত পথসভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে।

দাউদকান্দি এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের পুত্র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন। এছাড়া ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকরা এবং নিমসার বাজার এলাকায় হাজী জসিম উদ্দিন এমপির সমর্থকরাও সড়কের পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!