আগামী ২৭ মে (বুধবার) Tunisia ও Turkey-তে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রোববার এ তথ্য জানিয়েছে Gulf News।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, তুরস্ক ও তিউনিসিয়া উভয় দেশই নিশ্চিত করেছে যে আগামী সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে জিলহজের ১০ তারিখ অর্থাৎ ২৭ মে দেশ দুটিতে ঈদুল আজহা পালিত হবে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৬ মে) বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে তিউনিসিয়া।
অন্যদিকে তুরস্ক চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ইসলামিক ক্যালেন্ডার নির্ধারণ করে থাকে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হওয়ায় আগামী ২৭ মে সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে Saudi Arabiaসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পবিত্র ঈদুল আজহার তারিখ আজ সন্ধ্যায় চাঁদ দেখার পর নির্ধারণ করা হবে। সৌদি আরব ও United Arab Emirates আগেই জানিয়েছে, রোববার সন্ধ্যায় ১৪৪৭ হিজরির ২৯ জিলকদ উপলক্ষে জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়