মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও জাহাজ পরিবহণসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়াতে নতুন চুক্তি স্বাক্ষর করেছে India ও United Arab Emirates। চুক্তিগুলোর আওতায় প্রায় ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্যাকেজ এবং বেশ কয়েকটি জ্বালানি সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে।
শুক্রবার (১৫ মে) ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi–এর আবুধাবি সফরের সময় এসব চুক্তি সম্পন্ন হয়।
ভারতীয় সংবাদমাধ্যম NDTV–এর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দুপুরে আবুধাবি বিমানবন্দরে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ইউএই প্রেসিডেন্ট Mohamed bin Zayed Al Nahyan। পরে দুই নেতা দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকের অন্যতম প্রধান বিষয় ছিল জ্বালানি নিরাপত্তা। এ সময় Indian Strategic Petroleum Reserves Limited (আইএসপিআরএল) এবং Abu Dhabi National Oil Company (এডিএনওসি)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ভারতের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে আমিরাতের অংশগ্রহণ ৩০ মিলিয়ন ব্যারেলে উন্নীত হবে।
এছাড়া অপরিশোধিত তেল, এলএনজি ও এলপিজি সরবরাহ বৃদ্ধি এবং ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদারে গ্যাস রিজার্ভ স্থাপনের বিষয়েও পারস্পরিক সমঝোতা হয়েছে।
মোদির সফরে দুই দেশের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব কাঠামোও স্বাক্ষরিত হয়। এর আওতায় প্রতিরক্ষা শিল্পে উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনে সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ ও মহড়া, সামুদ্রিক নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা এবং নিরাপদ যোগাযোগ ও তথ্য বিনিময় জোরদারের বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ।