1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

লিভারের জটিলতায় অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যু

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে ভারতের চেন্নাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কারিনা কায়সার বাংলাদেশের সাবেক ফুটবলার Kaiser Hamid–এর মেয়ে। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চেন্নাই নেওয়া হয়। তার সঙ্গে ছিলেন মা ও দুই ভাই মোস্তফা এস. হামিদ এবং সাদাত হামিদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায়। পরে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালালেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করা হয়। একই সঙ্গে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। তবে শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

এর আগে গত ৯ মে সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনা কায়সারের অসুস্থতার খবর জানান ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর Kamrun Nahar Dana

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!