1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের শারীরিক অবস্থা সংকটাপন্ন, লাইফ সাপোর্টে চিকিৎসাধীন

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬

একুশে ও স্বাধীনতা পদকজয়ী বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে তিনি বর্তমানে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

সোমবার (১১ মে) দুপুরে তার কন্যা শর্মিষ্ঠা রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৮ মে) নিজ বাসায় আকস্মিকভাবে পড়ে যান আতাউর রহমান। এতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আইসিইউ সাপোর্টের পরামর্শ দেন। তবে সেখানে প্রয়োজনীয় সুবিধা না থাকায় পরবর্তীতে তাকে ধানমন্ডির ওই হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে ভর্তির পর থেকেই তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। শর্মিষ্ঠা রহমান জানান, এক পর্যায়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। তবে পরে আবার অবনতি ঘটায় চিকিৎসকেরা পুনরায় লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করা আতাউর রহমান বাংলাদেশের মঞ্চনাটক আন্দোলনের অন্যতম অগ্রপথিক হিসেবে পরিচিত। স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের নাট্যচর্চা বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও লেখক হিসেবে তার দীর্ঘ কর্মজীবনে তিনি শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদান রাখেন।

তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পদক’ এবং ‘একুশে পদক’-এ ভূষিত হন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!