ভারতের রাজধানী দিল্লি-তে চলন্ত একটি স্লিপার বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম NDTV-এর প্রতিবেদনে জানানো হয়, সোমবার রাতে দিল্লির রানিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারী মঙ্গলপুরীর একটি কারখানায় কর্মরত ছিলেন এবং কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ১১ মে রাতে সরস্বতী বিহার এলাকার একটি বাস স্টপে স্লিপার বাসে উঠার পর এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, বাসে থাকা দুই ব্যক্তি তাকে জোর করে ভেতরে নিয়ে যায় এবং পরবর্তীতে বাসটি নাংলোই এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বাসটি জব্দ করে এবং চালক ও সহকারীকে গ্রেফতার করে। কর্মকর্তারা জানান, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।
পুলিশ আরও জানায়, ভুক্তভোগী নারী বিবাহিত এবং তার তিন সন্তান রয়েছে। ঘটনার পর তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং এফআইআর দায়ের করা হয়েছে।
সূত্র: NDTV
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়