লেবাননে চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৮৯৬ জনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে Al Jazeera।
প্রতিবেদন অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় নিহতদের মধ্যে ২০০ জনের বেশি শিশু রয়েছে। সংঘাতের কারণে আহত হয়েছেন অন্তত ৮ হাজার ৮২৪ জন লেবানিজ নাগরিক।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দেশটির বিভিন্ন জনবহুল এলাকা ও শহর লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে। টানা বিমান হামলার কারণে প্রতিদিনই বাড়ছে হতাহত মানুষের সংখ্যা।
চলমান এই সংঘাতের ফলে দেশটির বেসামরিক জনগণের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মানবিক পরিস্থিতি ক্রমেই সংকটাপন্ন হয়ে উঠছে। বিভিন্ন এলাকায় জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি নিরাপদ আশ্রয়ের সংকটও দেখা দিয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়