1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নিয়ে সরকারের প্রাথমিক পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করছে সরকার।

বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, করোনাকালীন পরিস্থিতি এবং বিভিন্ন কারণে দেশের শিক্ষাব্যবস্থায় যে দীর্ঘ সেশনজট তৈরি হয়েছে, তা নিরসন করে শিক্ষাপঞ্জি স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ না বাড়িয়ে পাঠদান কার্যক্রমকে সুশৃঙ্খল করতেই সরকার বাস্তবসম্মত সময়সূচি নির্ধারণের পরিকল্পনা করছে। শিক্ষা মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কোনো সিদ্ধান্তে যেন শিক্ষার্থীদের সময় নষ্ট না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সেশনজট কমাতে ভর্তি ও একাডেমিক কার্যক্রম নিয়মিত করার উদ্যোগ চলছে।

একই দিনে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশ চলতি বছরের ডিসেম্বরে পরীক্ষা আয়োজনের বিরোধিতা করেন।

তাদের মতে, এক বছরে হঠাৎ সময়সূচি কমিয়ে দিলে শিক্ষার্থীরা শিখন ঘাটতি ও মানসিক চাপের মুখে পড়তে পারে। তাই ধাপে ধাপে সময় এগিয়ে এনে ২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে এবং এইচএসসি জুনে নেওয়ার প্রস্তাবটি সভায় গুরুত্ব পায়।

শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষক, বিশেষজ্ঞ ও অভিভাবকদের মতামত বিবেচনায় নেওয়া হবে। শিক্ষার্থীদের ক্ষতির ঝুঁকি আছে—এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না বলেও তিনি জানান।

আইইউটি-র উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষামন্ত্রী।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!