1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

রাজধানীর যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬

রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

বর্তমান সরকারের উদ্যোগে ঢাকার যানজট নিরসনে এটি দ্বিতীয় পর্যায়ের বিশেষ সভা। বৈঠকে চলমান ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে যানজট কমাতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকারের চলমান উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম নিয়ে তথ্য উপস্থাপন করেন আব্দুস সালাম এবং শফিকুল ইসলাম খান মিল্টন

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!