আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৪ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটির আগে ২৩ মে শনিবার এবং ২৪ মে রোববার অফিস খোলা থাকবে।
জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, ডাক, টেলিফোন ও ইন্টারনেট এবং পরিচ্ছন্নতা কার্যক্রম এই ছুটির আওতার বাইরে থাকবে।
হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবাও চালু থাকবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসা সরঞ্জাম পরিবহন সংশ্লিষ্টরাও ছুটির আওতার বাইরে থাকবেন।
ব্যাংকিং কার্যক্রম পরিচালনা বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম বিষয়ে সুপ্রিম কোর্ট আলাদা নির্দেশনা দেবে।
বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানার ছুটি বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়