1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের বড় জয়

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি-এর ২০২৬-২৭ সেশনের নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী

নির্বাচনে ১৪টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্যানেল জয় পেয়েছে ১৩টিতে। অপরদিকে জামায়াত সমর্থিত প্যানেল পেয়েছে একটি সদস্য পদ।

দুদিনব্যাপী এ নির্বাচনে মোট ৪ হাজার ৪৮টি ভোট পড়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে। ১৩ ও ১৪ মে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।

বিএনপি সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মাগফুর রহমান শেখমো. শাহজাহান। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মো. জিয়াউর রহমান

এ ছাড়া সহসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ এবং মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল

সদস্য পদে বিজয়ী হয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া এবং ওয়াহিদ আফরোজ চৌধুরী

অন্যদিকে সদস্য পদে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত প্যানেলের মো. আজিম উদ্দিন পাটোয়ারী

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!