1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

নাটোরের আলেয়ার স্বপ্নে ভর করে ফুটবলে নতুন সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬

জীর্ণ কুটির থেকে উঠে আসা এক কিশোরীর স্বপ্ন এখন আকাশ ছুঁতে চাইছে। দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে ফুটবল মাঠই তার কাছে আশার বাতিঘর।

নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের সন্তান মোছা. আলেয়া খাতুন প্রমাণ করেছে, অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই পথ রুখতে পারে না।

প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ অসাধারণ নৈপুণ্য দেখিয়ে লালপুর উপজেলাকে চ্যাম্পিয়ন করেছে আলেয়া। একই সঙ্গে নাটোরের নারী ফুটবলে নতুন সম্ভাবনার আলো জ্বেলেছে এই কিশোরী।

মাঠে নামলেই গোলের দেখা পাওয়া যেন তার নিয়মিত ঘটনা। টুর্নামেন্টের তিনটি ম্যাচেই টানা হ্যাটট্রিক করে বিরল কীর্তি গড়েছে সে।

প্রথম ম্যাচে নাটোর পৌরসভার বিপক্ষে আলেয়ার হ্যাটট্রিকে লালপুর জয় পায় ৩–০ গোলে। দ্বিতীয় ম্যাচে সিংড়া উপজেলার বিপক্ষে তিন গোল করে দলকে ৬–০ ব্যবধানে বড় জয় এনে দেয় সে। তৃতীয় ম্যাচে তার নৈপুণ্যে ৪–০ গোলে গুরুদাসপুরকে হারিয়ে শিরোপা জিতে লালপুর উপজেলা।

পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আলেয়া নাটোর জেলার নারী ফুটবলে সেরা খেলোয়াড় হিসেবেও স্বীকৃতি পেয়েছে।

লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীর পথচলা সহজ ছিল না। চার বোন ও এক ভাইয়ের সংসারে বেড়ে ওঠা আলেয়ার সবচেয়ে বড় শক্তি তার কৃষক বাবা।

বাবার অনুপ্রেরণায় নর্থ বেঙ্গল ফুটবল একাডেমিতে কোচ জুয়েলের অধীনে নিয়মিত অনুশীলন করছে সে। নর্থ বেঙ্গল সুগার মিল মাঠে কঠোর পরিশ্রমই তার প্রতিদিনের সঙ্গী।

অভাবের বাধা পেরিয়ে আলেয়ার চোখে এখন একটাই স্বপ্ন—লাল-সবুজ জার্সি গায়ে জড়িয়ে একদিন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করা এবং বিশ্বমঞ্চে দেশের পতাকা ওড়ানো।

স্থানীয় ক্রীড়ানুরাগী ও এলাকাবাসীর মতে, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে আলেয়া হতে পারে বাংলাদেশের নারী ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ।

আলেয়ার এই সাফল্য এখন লালপুর ও পুরো নাটোরবাসীর কাছে অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। সবাই বিশ্বাস করে, গ্রামের এই কিশোরী একদিন বড় মঞ্চেও দেশের নাম উজ্জ্বল করবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!