1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রস্তুতি শুরু করেছে। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে সোমবার (১১ মে) ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

দলের অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে গড়া এই স্কোয়াডে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি একঝাঁক তরুণ প্রতিভাকেও সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৩০ মে’র মধ্যে এই তালিকা থেকে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

দলে আর্জেন্টিনার ঘরোয়া লিগের খেলোয়াড়দের উপস্থিতি উল্লেখযোগ্য। রিভার প্লেট থেকে ৬ জন এবং বোকা জুনিয়র্স থেকে ৪ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন। রেসিং ক্লাবের গ্যাব্রিয়েল রোহাস ও গোলরক্ষক ফাকুন্দো কামবেসেসও আছেন দলে।

নতুন মুখদের মধ্যে আছেন নিকোলাস কাপালদো, জাইদ রোমেরো এবং মাতেও পেলেগ্রিনো। পাশাপাশি চেলসির আলেহান্দ্রো গারনাচো এবং রোমার মাতিয়াস সুলের ওপরও বড় প্রত্যাশা রাখা হয়েছে।

অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যাক্সিস ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজ।

আগামী জুনে যুক্তরাষ্ট্রে ক্যাম্প করবে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!