1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন

ফটিকছড়িতে বাস-পিকআপ সংঘর্ষে আহত ৭, পুলিশের গাড়ি ভাঙচুর

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাস ও আমবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলের পাশে থাকা হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে নাজিরহাট পৌরসভার বাগমারা পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেপরোয়া গতিতে চলা একটি বাসের সঙ্গে আমবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে সাগর, সুমন, জয়নাল, রহিম ও কামালের নাম জানা গেছে। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তৌহিদুল আলম জানান, আহতদের হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজন চিকিৎসাধীন থাকলেও কেউ গুরুতর আহত নন।

ঘটনার বিষয়ে মুহাম্মদ মোবারক বলেন, অতিরিক্ত কাঁচামাল বোঝাই পিকআপটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ফটিকছড়িগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে কয়েকজন আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় ঘটনাস্থলের পাশে হাইওয়ে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। পরে উত্তেজিত স্থানীয় জনতা পুলিশের একটি পিকআপে হামলা চালালে সেটি ক্ষতিগ্রস্ত হয়।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!