1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

বরগুনায় বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস পালিত

মাহফুজুর রহমান, বরগুনা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

১৩ মে ২০২৬ তারিখে জেলা প্রশাসন বরগুনা এবং জেলা সমাজসেবা কার্যালয় বরগুনা-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের বিকাশে পরিবার ও সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তাদের কল্যাণে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার বলেন, অটিজম কোনো রোগ নয়, এটি স্নায়ুবিক বিকাশের একটি ভিন্নতা। সঠিক যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা সমাজের মূলধারায় অবদান রাখতে সক্ষম।

আলোচনা সভা শেষে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও তাদের পরিবারের সদস্যদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!