১৩ মে ২০২৬ (৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার) বিকেল ৩ টায় বাংলা একাডেমির ড. মুহাম্মদ এনামুল হক ভবনের কবি আল মাহমুদ লেখক কর্নারে ‘রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটি’-এর উদ্যোগে “বাংলাদেশঃ রাষ্ট্র ও রাষ্ট্রভাষা বাংলা” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির সভাপতি, সমাজ ও রাষ্ট্রচিন্তক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষক, বাংলা একাডেমির সভাপতি সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, স্বৈরাচারবিরোধী আন্দোলন ’৯০-এর সর্বদলীয় ছাত্র ঐক্যের শীর্ষ নেতা, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান, সিনিয়র সাংবাদিক ও চর্চা সম্পাদক সোহরাব হাসান, গীতিকবি ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরায়জীসহ রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মোহন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশীদ।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়