1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

ওয়াহিদুল, বরিশাল রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ঝালকাঠি সদর উপজেলার গাবখান বাজার সংলগ্ন এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে আবাদী ও পৈতৃক জমি দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাঈদা সুলতানা সাথী ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী সাঈদা সুলতানা সাথী ওই এলাকার মৃত মো. আবদুল আউয়ালের কন্যা এবং বর্তমানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, গাবখান মৌজার জেএল নং-১৩৬-এর প্রায় ৯০ শতাংশ জমিতে গত তিন বছর ধরে বর্গাচাষ চলছিল। চলতি বছর থেকে সেখানে উন্নত মানের ঘাস চাষের জন্য নতুন চুক্তিও করা হয়।

অভিযোগে বলা হয়, স্থানীয় মো. রফিকুল্লাহ (রফিক মৃধা) ও মো. মোস্তফা মৃধাসহ একটি চক্র বর্গাদারকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে জমিটি দখলের চেষ্টা করে।

গত ১০ মে বিকেলে বর্গাদার ঢাকায় থাকাকালীন সময়ে অভিযুক্তরা ভাড়াটে লোকজন নিয়ে জমির প্রায় ৬০ শতাংশ অংশে বালু ফেলে ফসল নষ্ট করে বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি জমিতে বিভিন্ন নামে সাইনবোর্ড টাঙিয়ে ৫৭ শতাংশ অংশের মালিকানা দাবি করা হয়।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছে এবং তার ভিটাবাড়িতেও ক্ষয়ক্ষতি করেছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!