দেশের বাজার পরিস্থিতি অস্থির হওয়ার পেছনে চাঁদাবাজ ও মধ্যসত্বভোগীদের দায়ী করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাজারে সিন্ডিকেটের প্রভাবের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে।
তিনি আরও বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে অসাধু সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বিরোধীদলীয় নেতা জানান, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সংসদের ভেতরে ও বাইরে বিরোধীদল সোচ্চার ভূমিকা পালন করবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়