1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ের নিমন্ত্রণ ও প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম আগামী বুধবার (১৩ মে) বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। এ উপলক্ষে তিনি সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিকভাবে বিয়ের নিমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার (১১ মে) দুপুরে “জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স”-এ অতিথি আমন্ত্রণের লক্ষ্যে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সাদিক কায়েমসহ ডাকসুর কয়েকজন নেতা।

সাক্ষাৎকালে তারা ড. ইউনূসকে আসন্ন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। জবাবে তিনি তাদের নতুন জীবনের জন্য শুভকামনা ও অভিনন্দন জানান বলে জানা গেছে।

সাদিক কায়েম জানান, সাক্ষাতে জুলাইয়ের একটি স্মৃতিচিহ্ন ড. ইউনূসকে উপহার হিসেবে দেওয়া হয়। একই সঙ্গে তরুণদের বিভিন্ন উদ্যোগ, ডাকসুর কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। তিনি বলেন, দেশের উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি একজন এমবিবিএস চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিবার ও ডাকসু সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আকদ অনুষ্ঠানটি ১৩ মে বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!