1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. admiztuem@example.com : admiztuem :
  3. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  4. info@www.media71bd.com : TV :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

গুম ও কথিত ক্রসফায়ারে ২,২৭৬ হত্যার অভিযোগে ট্রাইব্যুনালে বিএনপির পুনরায় আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও কথিত ক্রসফায়ারের ঘটনায় তদন্ত চেয়ে আবারও অভিযোগ দাখিল করেছে বিএনপি। দলটির দাবি, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অপহরণের পর গুম এবং কথিত ক্রসফায়ারের নামে ২ হাজার ২৭৬ জনকে হত্যা করা হয়েছে।

সোমবার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগটি জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গুম, খুন এবং মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গুম ও হত্যার ঘটনাগুলো তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে। এর মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী-এর গুমের ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে ২০২৫ সালের ৯ জানুয়ারি একই ধরনের অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছিল বিএনপি। তবে দীর্ঘ সময়েও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় দলটি পুনরায় অভিযোগ দাখিল করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!