1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. admiztuem@example.com : admiztuem :
  3. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  4. info@www.media71bd.com : TV :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য ৪৫ দিনের মধ্যে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬

পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১১ মে) নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার বৈঠকে অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যে সীমান্ত নিরাপত্তা জোরদারে বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ অন্যতম।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি দ্রুত বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। এ জন্য ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাজ্যের জনবিন্যাসে পরিবর্তন এসেছে এবং সীমান্ত সুরক্ষা জোরদার করা এখন জরুরি। তাই প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ এবং অবৈধ অনুপ্রবেশ রোধের বিষয়টি পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান ইস্যু ছিল। দলটি আগে অভিযোগ করেছিল, সদ্য বিদায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেয়নি।

এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজেপির দাবি ছিল, সীমান্ত নিরাপত্তা দুর্বল থাকায় বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বেড়েছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের পরিচয় গোপন রেখে বসবাসের সুযোগ দেওয়া হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!