Bangladesh Jamaat-e-Islami গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে ড. মুহাম্মদ হাফিজুর রহমানের নাম ঘোষণা করেছে।
বুধবার (৬ মে) বিকেলে Tamirul Millat Kamil Madrasah Auditorium-এ আয়োজিত এক কর্মী সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল Mia Golam Parwar। তিনি মেয়র প্রার্থীর পাশাপাশি বিভিন্ন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নামও ঘোষণা করেন।
গাজীপুর মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য Md. Jamal Uddin-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য Muhammad Abdur Rob এবং Salahuddin Ayyubi।
দলীয় সূত্র জানায়, মেয়র প্রার্থী ড. মুহাম্মদ হাফিজুর রহমান দীর্ঘদিন Turkey-এর একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এর আগে তিনি গাজীপুর-৬ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেও সীমানা জটিলতার কারণে ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় ড. হাফিজুর রহমান বলেন, Gazipur দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী। নির্বাচিত হলে নাগরিক সেবা সহজ করা, পরিকল্পিত নগর ব্যবস্থাপনা গড়ে তোলা এবং যানজট, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধানে কাজ করবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, গাজীপুরকে একটি বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়