1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নুসরাত তাবাসসুম

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন Nusrat Tabassum। তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক।

সোমবার (৪ মে) রাতে সংরক্ষিত নারী আসন নির্বাচনের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ২ মে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। পরে ‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪’-এর ১২ ধারা অনুযায়ী তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর কাগজপত্র জমা দেওয়ায় রিটার্নিং অফিসার প্রথমে তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। পরবর্তীতে তিনি আদালতের শরণাপন্ন হলে ২৭ এপ্রিল হাইকোর্ট তার মনোনয়ন গ্রহণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে ৩০ এপ্রিল ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। তারা গত রোববার রাতে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!