1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

লন্ডনে শুরু হচ্ছে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

যুক্তরাজ্যের রাজধানী London-এর ঐতিহাসিক Genesis Cinema হলে আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

Rainbow Film Society-এর আয়োজনে সপ্তাহব্যাপী এই উৎসব চলবে ২৩ মে পর্যন্ত। এবারের আসরে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও ইরানসহ বিশ্বের ১০টি দেশের ৪০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘আগন্তুক’। ১৭ মে দুপুর ১২টায় এই চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের পর্দা উঠবে।

এবারের আয়োজনে বাংলাদেশি চলচ্চিত্রের শক্তিশালী উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তালিকায় থাকা অন্যান্য বাংলাদেশি সিনেমার মধ্যে রয়েছে ‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘নয়া নোট’, ‘দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল’ এবং ‘পাথর হওয়ার গল্প’।

এ ছাড়া আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন প্রশংসিত চলচ্চিত্রও প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে ইরানের ‘দে লাভড মি’, রাশিয়ার ‘দ্য মিস্ট্রি অফ ব্ল্যাক হ্যান্ড’, ভারতের ‘যত কাণ্ড কলকাতাতেই’ ও ‘গৃহ প্রবেশ’, চীনের ‘দ্য শোর অফ লাইফ’ এবং দক্ষিণ কোরিয়ার ‘ড্রেইনড বাই ড্রিম’।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!