বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন তেলুগু সিনেমার অভিনেত্রী ও ‘বিগ বস’ তারকা Ashu Reddy। এ ঘটনায় দায়ের হওয়া এফআইআর বাতিল চেয়ে তিনি Telangana High Court-এ আবেদন করলে আদালত রাজ্য সরকারের কাছে মামলার বিস্তারিত তথ্য তলব করেছেন।
অভিযোগ অনুযায়ী, লন্ডনপ্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়াইভি ধর্মেন্দ্রর সঙ্গে ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত তার সম্পর্ক ছিল। ধর্মেন্দ্রর বাবা সত্যনারায়ণের দাবি, বিয়ের আশ্বাস দিয়ে আশু রেড্ডি তার ছেলের কাছ থেকে প্রায় ৯ কোটি ৩৫ লাখ ভারতীয় রুপি, ৫ কেজি স্বর্ণ, একটি বিলাসবহুল গাড়ি এবং একাধিক ফ্ল্যাট নেন। এসব সম্পত্তি অভিনেত্রীর নামে নিবন্ধন করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ মামলায় আশু রেড্ডির বোনকেও সহযোগী আসামি করা হয়েছে।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আশু রেড্ডি। আদালতে দেওয়া আবেদনে তিনি বলেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও কোনো প্রতারণা হয়নি। ধর্মেন্দ্র স্বেচ্ছায় ও নিজের ইচ্ছায় এই অর্থ ব্যয় করেছেন এবং তার পরিবারের মন জয় করার উদ্দেশ্যেই এসব দিয়েছেন। নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এ মামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে আশু রেড্ডিকে দেড় কোটি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। এই ঘটনাটি মামলায় নতুন মাত্রা যোগ করেছে।
মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৪ মে নির্ধারণ করেছেন আদালত। একই সঙ্গে তদন্ত কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন Hyderabad Police।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়