1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শ্রীপুরে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা

জিল্লুর রহমান সাগর, মাগুরা রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬

মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সমাজসেবক মো. সাইফুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মো. শাহাজাহান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান এবং শ্রীপুর সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা ইনসান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

পথসভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং শ্রমজীবী মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!