ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা Suvendu Adhikari-এর ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ।
বুধবার (৬ মে) রাতে Kolkata-সংলগ্ন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমগুলো পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চন্দ্রনাথ রথের মাথায় পরপর তিনটি গুলি লাগে।
স্থানীয় সূত্র জানায়, রাতে গাড়িতে করে যাওয়ার সময় দুর্বৃত্তরা চন্দ্রনাথ রথের গাড়ির পিছু নেয়। পরে দোহারিয়া এলাকায় তার গাড়ি লক্ষ্য করে অন্তত চার রাউন্ড গুলি ছোড়া হয়। এতে চন্দ্রনাথ রথ ও গাড়িচালক বুদ্ধদেব বেরা গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চন্দ্রনাথ রথকে মৃত ঘোষণা করেন। আহত বুদ্ধদেব বেরার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
বিজেপির একটি সূত্র জানিয়েছে, ভবানীপুর আসনে নির্বাচনের সময় Suvendu Adhikari-এর হয়ে যে নির্বাচনী টিম কাজ করেছিল, চন্দ্রনাথ রথ ছিলেন সেই দলের অন্যতম সদস্য। আহত বুদ্ধদেব বেরাও একই টিমের সঙ্গে যুক্ত ছিলেন।
সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বড় ধরনের সাফল্য পেয়েছে। Suvendu Adhikari দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয় পান। ভবানীপুরে তিনি Mamata Banerjee-কে পরাজিত করেন এবং নন্দীগ্রাম আসনেও টানা তৃতীয়বারের মতো জয়ী হন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়