1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

আরব সাগরে ভারতীয় জাহাজের নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬

আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ সমুদ্রে আটকে পড়া একটি ভারতীয় মালবাহী জাহাজের নাবিকদের উদ্ধার ও জরুরি সহায়তা প্রদান করেছে পাকিস্তান নৌবাহিনী।

ওমান থেকে ভারতের উদ্দেশে যাত্রার সময় ‘এমভি গৌতম’ নামের জাহাজটি গুরুতর প্রযুক্তিগত সমস্যায় পড়ে। পরে মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার থেকে ইসলামাবাদের কাছে জরুরি সহায়তার অনুরোধ জানানো হয়।

সেই আহ্বানে দ্রুত সাড়া দিয়ে পাকিস্তান নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘পিএমএসএস কাশ্মীর’ উদ্ধার অভিযানে পাঠায়। অভিযানে জাহাজটিতে থাকা ছয়জন ভারতীয় এবং একজন ইন্দোনেশীয় নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।

পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজটি মাঝ সমুদ্রে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাহাজটি স্থিতিশীল রাখা ছিল অভিযানের প্রধান চ্যালেঞ্জ। উদ্ধার কার্যক্রমে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সিও (PMSA) সহায়তা করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাকিস্তানি নৌবাহিনীর সদস্যরা ভারতীয় নাবিকদের উদ্ধার করছেন।

এর আগে গত মাসেও উত্তর আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজ থেকে বিপদ সংকেত পেয়ে পাকিস্তান নৌবাহিনী ১৮ জন নাবিককে উদ্ধার করেছিল, যাদের মধ্যে বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিক ছিলেন।

আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী, সমুদ্রে বিপদে পড়া যেকোনো নাবিককে উদ্ধার করা মানবিক দায়িত্ব হিসেবে বিবেচিত হয়। ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা থাকলেও সামুদ্রিক জরুরি পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতার নজির রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

উদ্ধার হওয়া নাবিকদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাদের নিরাপদ স্থানে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!