1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ও অনিয়ম বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী মীর শাহ আলম

মিডিয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি, অনিয়ম বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলীতে গবাদি পশুর হাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশু পরিবহন ও হাট ব্যবস্থাপনার সময় সড়ক কিংবা হাট এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি বা অবৈধ অর্থ আদায় করা হলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, কোরবানির হাটকে ঘিরে রাজধানী ও আশপাশের সড়কে যানজট এড়াতে বিশেষ ট্রাফিক ও ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কোনো অননুমোদিত স্থানে পশুর হাট বসানো যাবে না এবং নির্ধারিত এলাকার বাইরে পশু রাখা বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

হাটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।

সরকারের লক্ষ্য হলো কোরবানির মৌসুমে পশু কেনাবেচা নির্বিঘ্ন করা এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা। এজন্য মাঠপর্যায়ে কঠোর নজরদারি ও সমন্বিত ব্যবস্থাপনা অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!