1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬

রাজধানীর ফার্মগেটে একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) সকালে আনন্দ সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হঠাৎ করেই মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে গাড়িটি পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় মাইক্রোবাসটি থেকে প্রথমে একটি বিকট শব্দ শোনা যায়। এরপর ভেতরে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান, ফলে বড় ধরনের কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!