নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন শামা ওবায়েদ। মঙ্গলবার (১২ মে) সকালে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খলিলুর রহমান বর্তমানে নিউইয়র্ক সফরে রয়েছেন। তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।
সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও বাংলাদেশের প্রার্থীর সমর্থনে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন বলে জানা গেছে।
এ ছাড়া নিউইয়র্কে কয়েকটি কূটনৈতিক ও আন্তর্জাতিক কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফরের অংশ হিসেবে তিনি পরে মরক্কোতে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন।
সব কর্মসূচি শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।