FC Barcelona চিরপ্রতিদ্বন্দ্বী Real Madrid–কে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে। Hansi Flick–এর অধীনে টানা দ্বিতীয়বার ক্লাসিকো জয়ের পাশাপাশি ইতিহাসেও নতুন অধ্যায় যোগ করেছে কাতালানরা।
দীর্ঘ লা লিগা ইতিহাসে এই প্রথম এল ক্লাসিকো ম্যাচ জিতে সরাসরি শিরোপা নিশ্চিত করল বার্সেলোনা। ম্যাচে প্রথমার্ধেই গোল করেন Marcus Rashford ও Ferran Torres। তাদের দুই গোলই শেষ পর্যন্ত জয়ের ব্যবধান গড়ে দেয়।
ম্যাচ শুরুর ঠিক আগে ফ্লিকের বাবার মৃত্যুর খবর জানা গেলেও তিনি দলের সঙ্গে সাইডলাইনে উপস্থিত ছিলেন। শোক প্রকাশ করতে দুই দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন এবং কিক-অফের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শেষ বাঁশি বাজার পরই উল্লাসে ফেটে পড়েন বার্সার খেলোয়াড় ও কোচিং স্টাফরা। ম্যাচ শেষে ফ্লিক সমর্থকদের ধন্যবাদ জানিয়ে দলকে একটি “পরিবার” হিসেবে উল্লেখ করেন।
Camp Nou–এ উপস্থিত সমর্থকদের সামনে প্রথমে খেলোয়াড়দের হাতে লা লিগা ট্রফির প্রতীকী ছোট সংস্করণ তুলে দেওয়া হয়। পরে মূল ট্রফি উঁচিয়ে শিরোপা উদযাপন করেন তারা।
লা লিগার ইতিহাসে এটি মাত্র দ্বিতীয় ঘটনা, যেখানে এল ক্লাসিকোর ফলাফলের মাধ্যমে সরাসরি লিগ শিরোপা নির্ধারিত হয়েছে। এর আগে ১৯৩২ সালে ড্র করে শিরোপা নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ।
টানা তিন মৌসুম শিরোপাবঞ্চিত থাকার পর শেষ চার মৌসুমে তৃতীয়বারের মতো লা লিগা জিতল বার্সেলোনা।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়