1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

লেবাননে ইসরায়েলি হামলা: নিখোঁজ দুই বাংলাদেশির একজনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। আরেকজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৩ মে) রাতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবানিজ সেনাবাহিনী ও লেবানিজ রেডক্রসের সহায়তায় হামলাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিবেশী বাংলাদেশি প্রবাসী কর্মী রাজিব মরদেহটি শুভ কুমার দাসের বলে শনাক্ত করেন। বর্তমানে মরদেহটি নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।

নিহত শুভ কুমার দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারিকাঠি ইউনিয়নের বাসিন্দা। তিনি সুরঞ্জনের ছেলে। অন্যদিকে নিখোঁজ করিম মিয়া নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজেম আলীর ছেলে।

জানা গেছে, সোমবার রাতে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের মাইফাদুন এলাকায় নিজ আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলার শিকার হন তারা।

দূতাবাস জানিয়েছে, করিম মিয়ার মরদেহও একই হামলাস্থলের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে উদ্ধারকাজ পুরোপুরি চালানো সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় প্রশাসন, লেবানিজ সেনাবাহিনী ও রেডক্রসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং নিখোঁজ বাংলাদেশিকে উদ্ধারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগেও লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও তিন বাংলাদেশি নিহত হন। এসব ঘটনায় বাংলাদেশ সরকার কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!