1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

আস্থাহীনতার অভিযোগে আরও এক মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার–এর নেতৃত্বের প্রতি আস্থা হারানোর অভিযোগ তুলে মন্ত্রিসভা থেকে আরও এক জুনিয়র মন্ত্রী পদত্যাগ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত চারজন জুনিয়র মন্ত্রী স্টারমারের সরকার থেকে সরে দাঁড়ালেন।

মঙ্গলবার (১২ মে) BBC–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সর্বশেষ পদত্যাগকারী মন্ত্রী জুবাইর আহমেদ ব্রিটিশ সরকারের স্বাস্থ্যবিষয়ক সহকারী মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পদত্যাগপত্রে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে লেখেন, “সাম্প্রতিক ঘটনাবলি থেকে স্পষ্ট যে যুক্তরাজ্যের জনগণ প্রধানমন্ত্রী হিসেবে আপনার প্রতি আস্থা হারিয়েছে।”

এর আগে আরও তিনজন জুনিয়র মন্ত্রী পদত্যাগ করেন। জুবাইর আহমেদের পদত্যাগের পর Labour Party–এর যেসব এমপি কিয়ার স্টারমারের পদত্যাগ বা দায়িত্ব ছাড়ার সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছেন, তাদের সংখ্যা বেড়ে ৮৭ জনে পৌঁছেছে।

গত সপ্তাহের স্থানীয় নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই লেবার পার্টির ভেতরে অসন্তোষ বাড়তে থাকে। দলটির একাংশের এমপি প্রকাশ্যে বিদ্রোহী অবস্থান নিয়ে স্টারমারের কাছে নেতৃত্ব হস্তান্তরের নির্দিষ্ট সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন।

তবে পদত্যাগের দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন কিয়ার স্টারমার। তিনি মন্ত্রীদের জানিয়েছেন, স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর গত ৪৮ ঘণ্টায় রাজনৈতিক চাপ বাড়লেও তিনি সরকার পরিচালনার কাজ চালিয়ে যাবেন।

ক্যাবিনেট বৈঠকে স্টারমার বলেন, লেবার পার্টির সাম্প্রতিক নির্বাচনী বিপর্যয়ের দায় তিনি স্বীকার করছেন। তবে দলের ভেতরে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব পরিবর্তনের কোনো প্রক্রিয়া শুরু হয়নি। বৈঠকে তার কয়েকজন ঘনিষ্ঠ মন্ত্রীও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!