1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

রামপাল বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার কোটি টাকা জরুরি অর্থায়নের আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬

দেশের বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রামপাল বিদ্যুৎকেন্দ্র জরুরি ভিত্তিতে প্রায় ১ হাজার কোটি টাকার অর্থ সহায়তা চেয়েছে।

উৎপাদন অব্যাহত রাখা, কয়লা আমদানি, ঋণ পরিশোধ এবং পরিচালন ব্যয় মেটাতে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছে এই অর্থ চেয়েছে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পুজারি ১০ মে বিপিডিবির চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে বিষয়টি উল্লেখ করেন।

চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ছাড় না হলে প্রতিষ্ঠানটি ঋণ পরিশোধে খেলাপির ঝুঁকিতে পড়তে পারে। পাশাপাশি কয়লা আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনে প্রভাব ফেলতে পারে।

এছাড়া কয়লা খালাসে বিলম্ব হলে জাহাজের ডেমারেজ চার্জও বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে জানানো হয়।

প্রতিষ্ঠানটি আরও জানায়, ঈদুল আজহার ছুটির কারণে আগামী ২৪ মে ব্যাংকিং কার্যক্রম সীমিত থাকবে। তাই চলতি মাসের ২০ তারিখের মধ্যে অর্থ ছাড়ের অনুরোধ করা হয়েছে।

বিআইএফপিসিএলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসে রামপাল বিদ্যুৎকেন্দ্র ৭০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে, যা ওই মাসে দেশের মোট উৎপাদনের ৯ শতাংশের বেশি।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে কেন্দ্রটি একাই ৬৪০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় উৎপাদনের প্রায় ১১ দশমিক ৫ শতাংশ সরবরাহ করেছিল।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!