1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

ডিজিটাল নম্বরপ্লেট ছাড়া গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

রাজধানীতে যানবাহনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সংস্থাটি জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে নির্ধারিত নম্বরপ্লেট ও সচল আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১১ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে চলাচলকারী সব নিবন্ধিত যানবাহনে সরকার নির্ধারিত রং, ডিজাইন ও সাইজের নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক। তবে অনেক যানবাহনে এখনো বিআরটিএর ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। কিছু যানবাহনে আবার পেইন্ট দিয়ে হাতে লেখা নম্বর ব্যবহার করা হচ্ছে, যা আইনবহির্ভূত।

ডিএমপি জানিয়েছে, এতে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন শনাক্তকরণে জটিলতা তৈরি হচ্ছে।

এছাড়া যেসব গাড়ির মালিক ফি পরিশোধ করেও এখনো ডিজিটাল নম্বরপ্লেট সংগ্রহ করেননি বা আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় রেখেছেন, তাদের দ্রুত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!