1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিল না করে সেটি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, চুক্তির বিভিন্ন দিক তদন্ত ও মূল্যায়ন করে দেখা হবে।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, চুক্তিতে কিছু শর্ত রয়েছে, যার মধ্যে ৬০ দিনের নোটিশ দিয়ে বাতিল করার সুযোগও আছে। পাশাপাশি দুই দেশ আলোচনার মাধ্যমে শর্ত পরিবর্তনের সুযোগও রাখতে পারে।

ডা. জাহেদ উর রহমান জানান, সরকার এখনই চুক্তি বাতিলের পথে না গিয়ে আগে এর বিষয়বস্তু পর্যালোচনা করবে। তার ভাষায়, এটি একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী চুক্তি, তাই এর প্রভাব গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, চুক্তিটি কোন প্রেক্ষাপটে স্বাক্ষরিত হয়েছে তা বিবেচনায় নিয়ে সম্ভাব্য ক্ষতিকর দিকগুলো চিহ্নিত করা হবে। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে কিছু শর্ত পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হতে পারে।

চুক্তি বাতিল করলে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক শুল্কসংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

আরও বলেন, সব চুক্তিকে একভাবে দেখা ঠিক নয়। কিছু চুক্তি, সমঝোতা স্মারক বা এগ্রিমেন্ট হিসেবে আলাদা ধরনের আইনি কাঠামো থাকে। কিছু ক্ষেত্রে সেখান থেকে বের হওয়া সহজ হলেও অনেক ক্ষেত্রে তা কঠিন হতে পারে এবং ঝুঁকিও তৈরি করতে পারে।

সরকার জনগণের স্বার্থ বিবেচনায় সব ধরনের চুক্তি মূল্যায়ন করবে বলেও জানান তিনি।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!