1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

সার্টিফিকেট নয়, দক্ষতাই ভবিষ্যৎ: শিক্ষিত বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষার ওপর জোর

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬

দেশে প্রতি বছর কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লাখো তরুণ-তরুণী পাস করে বের হচ্ছেন। কিন্তু তাদের বড় একটি অংশ কর্মজীবনে গিয়ে বুঝতে পারছেন, শুধু সনদ থাকলেই চাকরি নিশ্চিত হচ্ছে না। শিল্প-কারখানা, প্রযুক্তি খাত, নির্মাণশিল্প ও আন্তর্জাতিক শ্রমবাজারে এখন মূল চাহিদা দক্ষ জনশক্তি।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ এখনও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ। ফলে সাধারণ শিক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী যুক্ত থাকলেও তাদের বড় অংশ চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারছেন না।

দেশে প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ৪ কোটি। এর মধ্যে উচ্চশিক্ষা স্তরে আছেন প্রায় ৫০ থেকে ৫৫ লাখ শিক্ষার্থী। সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে, যেখানে সংখ্যা প্রায় ৩৫ থেকে ৪০ লাখ।

অন্যদিকে কারিগরি শিক্ষায় অংশগ্রহণ এখনও সীমিত। সীমিত অবকাঠামো, দক্ষ প্রশিক্ষকের অভাব এবং সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে এই খাত পিছিয়ে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতি বছর এইচএসসি ও সমমান পাসের পর দেশে নতুন করে প্রায় ৪ থেকে ৫ লাখ শিক্ষিত বেকার যুক্ত হচ্ছে। দীর্ঘ সময় পড়াশোনা করেও অনেক তরুণ বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতার অভাবে কাজ পাচ্ছেন না।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, চিকিৎসক ও প্রকৌশলীদের মধ্যেও বেকারত্ব রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শিক্ষার সঙ্গে কর্মবাজারের বড় ব্যবধানই এর প্রধান কারণ।

বিদেশে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের বড় অংশ এখনও অদক্ষ বা স্বল্প দক্ষ, ফলে তারা তুলনামূলক কম মজুরির কাজে নিয়োজিত থাকেন। অথচ দক্ষ শ্রমিক হলে আয়ের পরিমাণ কয়েক গুণ বাড়তে পারে।

বিশ্বের বিভিন্ন দেশ দক্ষ জনশক্তি তৈরিতে বড় সফলতা দেখিয়েছে। চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা কারিগরি ও শিল্পভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করেছে।

বাংলাদেশে কারিগরি শিক্ষার বড় বাধা হিসেবে দেখা হচ্ছে সামাজিক মানসিকতা, অবকাঠামোর দুর্বলতা, শিল্পখাতের সঙ্গে শিক্ষার দুর্বল সংযোগ এবং দক্ষ প্রশিক্ষকের সংকটকে।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে এগোচ্ছে, তখন বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকেও দক্ষতাভিত্তিক করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় মুখস্থ নির্ভর শিক্ষা থেকে বেরিয়ে দক্ষতা ও বাস্তবভিত্তিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে।

বিশ্বব্যাংক, আইএলও ও ইউনেসকোর মতে, ভবিষ্যৎ অর্থনীতি হবে দক্ষতাভিত্তিক। তাই বাংলাদেশকে টিকে থাকতে হলে কারিগরি ও ভোকেশনাল শিক্ষাকে আরও গুরুত্ব দিতে হবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!