দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬১৫ জনের শরীরে হাম ও এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১৩ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে সিলেট বিভাগ–এ হাম ও এর উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগ–এ ২ জন এবং ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগ–এ একজন করে মোট ২ জন মারা গেছেন। একই সময়ে বরিশাল বিভাগ–এ হাম আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ৪৮৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ৭ হাজার ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদন আরও জানায়, একই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ৮৩২ জন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়