1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  6. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে কুরবানি ব্যবস্থাপনা বিষয়ক সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী, রাজধানী ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম রাখা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা।

এ ছাড়া সারাদেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, কুরবানির চামড়া সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। চামড়া যাতে নষ্ট না হয়, সেজন্য সারা দেশে বিনামূল্যে লবণ বিতরণ করা হবে। এ উদ্দেশ্যে ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন–এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এসব লবণ পৌঁছে দেওয়া হবে, যাতে দ্রুত চামড়া সংরক্ষণ কার্যক্রম নিশ্চিত করা যায়।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!