দীর্ঘ ২২ বছর পর শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন Tarique Rahman। সফরে তিনি খাল পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, সকালে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন বিএনপির চেয়ারম্যান। দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।
পরে দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে।
এছাড়া বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সবশেষে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন দলের প্রধান।
এদিকে Bangladesh Nationalist Party–এর চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে চাঁদপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত কয়েক দিন ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও শোডাউন করছেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়