1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

ডেঙ্গু সমস্যা সমাধানে তিন মাসের মধ্যে সর্বোচ্চ চেষ্টা: প্রধানমন্ত্রী

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

তিন মাসের মধ্যে দেশে ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশটা সবার। তাই দেশকে সবাই মিলে গড়ে তুলতে হবে। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে দেশের পরিবর্তন সম্ভব।

ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি। পরিবার, সমাজ ও দেশকে সুস্থ ও নিরাপদ রাখতে নিয়মিত পরিচ্ছন্নতার চর্চা গড়ে তোলার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী প্রতিদিন অন্তত এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যয় করার আহ্বান জানান। তিনি বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা চর্চার মাধ্যমে ডেঙ্গুর মতো রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি পরিবার ও সমাজকে নিরাপদ রাখা সম্ভব।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতার মধ্য দিয়েই একটি পরিবার ও দেশকে সুরক্ষিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page