1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু কামরাঙ্গীরচরে শ্রমিক জোটের সম্মেলন অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন তথ্য নেই: ভারত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান ল্যাভরভের ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান সুনামগঞ্জে নতুন নম্বর প্লেটের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিল নীলফামারী শহর শাখা ছাত্রশিবির বরগুনার তালতলীর তাপবিদ্যুৎ কেন্দ্র: আলোর ঝলকানিতে অন্ধকারে উপকূলের পরিবেশ ও জনজীবন! কারিগরি শিক্ষায় ভর্তি বাড়াতে দেশব্যাপী প্রচারণার নির্দেশ ইতালিতে হেনস্তার শিকার বাঁধন, ক্ষুব্ধ পরীমনি

ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

এর মধ্য দিয়ে আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। আগামী এক বছর জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক ফোরাম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে আয়োজিত এক অনুষ্ঠানে ড. খলিলুর রহমান শপথ নেন।

শপথ গ্রহণের পর দেওয়া বক্তব্যে তিনি ৮১তম অধিবেশনে বৈশ্বিক সংকট মোকাবিলা ও নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সাধারণ পরিষদের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি অধিবেশন পরিচালনায় তাঁর দৃষ্টিভঙ্গি ও কর্মপরিকল্পনাও তুলে ধরেন। আগামী এক বছর তাঁর নেতৃত্বে সাধারণ পরিষদ বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page