1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু কামরাঙ্গীরচরে শ্রমিক জোটের সম্মেলন অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন তথ্য নেই: ভারত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান ল্যাভরভের ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান সুনামগঞ্জে নতুন নম্বর প্লেটের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিল নীলফামারী শহর শাখা ছাত্রশিবির বরগুনার তালতলীর তাপবিদ্যুৎ কেন্দ্র: আলোর ঝলকানিতে অন্ধকারে উপকূলের পরিবেশ ও জনজীবন! কারিগরি শিক্ষায় ভর্তি বাড়াতে দেশব্যাপী প্রচারণার নির্দেশ ইতালিতে হেনস্তার শিকার বাঁধন, ক্ষুব্ধ পরীমনি

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন তথ্য নেই: ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দ্বিসাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ব্রিকস সম্মেলনে কোন কোন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নেবেন—এমন প্রশ্নের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়েও জানতে চান সাংবাদিকরা।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, তার কাছে এ বিষয়ে কোনো হালনাগাদ তথ্য নেই।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ব্রিকসের ১১টি সদস্য দেশের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে।

আউটরিচ সেশনে আমন্ত্রণ বাংলাদেশকে

ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

এর আগে গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।

তবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি জানান, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে দেশে ফেরার পর ভারত সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে।

ফলে ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page