1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজের ১৬ নাবিককে উদ্ধার ওমানের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

হরমুজ প্রণালিতে ইরানের হামলার শিকার সৌদি পতাকাবাহী তেলবাহী জাহাজের ১৬ নাবিককে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী। হামলার এক সপ্তাহ পর সোমবার এ তথ্য জানিয়েছে ওমান। খবর গালফ নিউজের।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার এক বিবৃতিতে জানায়, রয়্যাল নেভি অব ওমানের একটি জাহাজ তেলবাহী জাহাজটির ২৫ সদস্যের ক্রুকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিয়েছে। পাশাপাশি ১৬ নাবিককে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

তবে বাকি নাবিকদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ওমান কর্তৃপক্ষ। হামলার ঘটনায় ‘সিডর’ নামের ওই জাহাজটির ফিলিপাইনের দুই নাবিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সৌদি আরবের জাতীয় নৌপরিবহন প্রতিষ্ঠান গত বুধবার জানিয়েছিল, সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার সময় হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজটিতে হামলা চালানো হয়। এতে ফিলিপাইনের দুই নাবিক নিহত হন।

ছয় মাস ধরে চলা যুদ্ধের পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা অব্যাহত রয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরান জাহাজ চলাচলে বাধা দিচ্ছে। অন্যদিকে ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধও অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page