1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

ভবন ধসে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় ছয়তলা একটি ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে শিব মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ধসে পড়া ভবনটি প্রায় ৪৫ থেকে ৫০ বছরের পুরোনো। ‘হোস্টেল ডেজ’ নামে পরিচিত ভবনটি ৭৫ শয্যার পেইং গেস্ট (পিজি) আবাসন হিসেবে ব্যবহৃত হতো। সেখানে মূলত দিল্লির বাইরে থেকে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীরা থাকতেন।

দুর্ঘটনার পরপরই দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরাতে একাধিক খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী প্রচারণায় থাকা শিক্ষার্থীরাও দুর্ঘটনার পর উদ্ধারকাজে এগিয়ে আসেন। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তারা ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে বের করে আনেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ভবনটিতে প্রায় ১৫টি কক্ষ ছিল। দুর্ঘটনার সময় ভবনের নিচতলায় সংস্কারকাজ চলছিল। কাজ চলার মধ্যেই হঠাৎ পুরো ভবনটি ধসে পড়ে।

পাশের ভবনের বাসিন্দারা জানান, ধসের ঠিক আগে তারা ভূকম্পনের মতো কম্পন অনুভব করেন। এরপর মুহূর্তের মধ্যেই ভবনটি ধসে পড়ে।

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পাশের একটি ভবনও খালি করে দেওয়া হয়েছে। ভবন ধসের প্রকৃত কারণ এবং ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা আছেন কি না, তা জানতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: দ্য হিন্দু

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page