1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের মহারাষ্ট্রে আগামী মাসে শুরু হচ্ছে নবরাত্রি উৎসব। এ উপলক্ষে গার্বা ও দান্দিয়া অনুষ্ঠানে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। একই সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পরিচয় নিশ্চিত করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রোববার (৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এবারের নবরাত্রি উৎসব শুরু হবে ১১ অক্টোবর।

প্রতিবেদন অনুযায়ী, গার্বা ও দান্দিয়া অনুষ্ঠানে অংশ নিতে আসা ব্যক্তিদের আধার কার্ড যাচাই এবং তাদের কপালে তিলক দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।

সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি শ্রীরাজ নাইর বলেন, গার্বা ও দান্দিয়া অনুষ্ঠানে মুসলিমদের অংশগ্রহণ না করার বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন। তার দাবি, নবরাত্রি হিন্দু দেবীদের পূজার সঙ্গে সম্পর্কিত একটি ধর্মীয় উৎসব এবং এর সঙ্গে মুসলিমদের কোনো সংশ্লিষ্টতা নেই।

তিনি বলেন, নবরাত্রির সময় গার্বা-দান্দিয়া নাচে মুসলিমদের অংশ নিতে দেওয়া হবে না। এটি শুধু নাচ-গানের আয়োজন নয়; এর সঙ্গে ধর্মীয় আচার-অনুষ্ঠানও জড়িত।

ভিএইচপির এই নেতা আরও দাবি করেন, তাদের সিদ্ধান্ত মুসলিমদের বিরুদ্ধে নয়; বরং হিন্দু ধর্মীয় ঐতিহ্য রক্ষার উদ্দেশ্যেই এমন অবস্থান নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page