1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

হ্যারি কেইনের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

হ্যারি কেইনের জোড়া গোলের অনুপ্রেরণায় বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করেছে ইংল্যান্ড। ডালাসে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে থ্রি লায়ন্সরা।

বুধবার (১৭ জুন) রাতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। এর ফলও পায় দ্রুত। ১১ মিনিটে লুকা মদ্রিচের ফাউলে পেনাল্টি পায় ইংলিশরা। প্রথম প্রচেষ্টায় ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ হ্যারি কেইনের শট ঠেকিয়ে দিলেও গোললাইন ছেড়ে আগেভাগে বেরিয়ে আসায় পুনরায় পেনাল্টি নেওয়ার নির্দেশ দেন রেফারি। ১২ মিনিটে দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি ইংল্যান্ড অধিনায়ক। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।

তবে ম্যাচে দ্রুতই ফিরে আসে ক্রোয়েশিয়া। ৩৬ মিনিটে মার্তিন বাতুরিনার দুর্দান্ত দূরপাল্লার শটে সমতায় ফেরে দলটি। জর্ডান পিকফোর্ড বল স্পর্শ করলেও গোল ঠেকাতে পারেননি।

সমতায় ফেরার মাত্র চার মিনিট পর আবারও লিড নেয় ইংল্যান্ড। ৪০ মিনিটে ডেকলান রাইসের কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন হ্যারি কেইন। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতির দিকে এগোচ্ছিল ইংল্যান্ড।

কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেতার মুসার গোলে আবারও সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ফলে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে জুড বেলিংহ্যাম ডান প্রান্ত দিয়ে দারুণ একক প্রচেষ্টায় গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে খেলতে থাকে ইংলিশরা। শেষ দিকে বদলি হিসেবে মাঠে নেমে ব্যবধান আরও বাড়ান মার্কাস রাশফোর্ড। ৮৫ মিনিটে তার গোলেই নিশ্চিত হয় ইংল্যান্ডের জয়।

শেষ পর্যন্ত ৪-২ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে শুভ সূচনা করল ইংল্যান্ড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page